পূর্বঘোষিত সূচি অনুসারে ১৭ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্ব। তবে একদিন পিছিয়ে ১৮ অক্টোবর ম্যাচগুলো শুরু হবে। আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলবে বাংলাদেশ।
সেই ম্যাচ শেষে ফেরা ক্রিকেটাররা যেন বিশ্রাম পেয়ে পুর্ণোদ্যমে খেলায় অংশ নিতে পারেন সে লক্ষ্যেই একদিন করে সূচি পিছিয়ে দেয়া হয়েছে। তারিখ পেছালেও ম্যাচের ভেন্যু অপরিবর্তিত রাখা হয়েছে।
চতুর্থ পর্বসহ বাকি সকল খেলার সূচি অপরিবর্তিত থাকছে। ফলে তৃতীয় পর্বের আগে একদিন বাড়তি বিশ্রাম পেলেও চতুর্থ পর্বের আগে একদিন কম সময় পাবেন ক্রিকেটাররা।





