আজ (রোববার, ৪ অক্টোবর) সকালে বে অব বেঙ্গল ২০২৬ কনভারসেশনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।’ এছাড়া সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থাই আগামী দিনের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ‘ত্রাণনির্ভরতা থেকে বেরিয়ে সক্ষমতা অর্জন, দেশের সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ ঝুঁকিপূর্ণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের উদ্যোগ সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সামাজিক সুরক্ষায় ভূমিকা রাখছে।’
সামাজিক সুরক্ষাকে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।





