মহাখালীতে ভুল চিকিৎসায় ৪ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: সংগৃহীত
1

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় ৪ বছরের শিশু আভানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। জ্বর নিয়ে শিশুটি ৫ দিন আগে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শিশুটির বাবা মো. মৃদুল ইসলাম বলেন, ‘ভর্তির সময় অল্প জ্বর ছিলো আভানের। পর ডেঙ্গু পরীক্ষা করা হলেও কোনো আলামত পাওয়া যায়নি। হুট করে ২ দিন আগে শিশুটির শরীরের অবনতি ঘটে। চিকিৎসক জানায় আভানের পালস পাওয়া যাচ্ছে না। তাকে আইসিইউতে নিতে হবে।’

শিশুটির বাবা জানান, তার পরিবার অন্য হাসপাতালে শিশুটিকে স্থানান্তর করতে চাইলে শুরু হয় নতুন তালবাহানা। শিশুর শারীরিক চিত্র তুলে ধরে লিখিত চাইলেও তা দিতে গড়িমসি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শিশুটির শরীরের অবস্থা আরো অবনতি ঘটে।

ডাক্তার ও নার্সের দিকে অভিযোগের আঙ্গুল তুলে স্বজনরা বলেন, চিকিৎসায় অবহেলা ছিলো। বাড়তি বিলের জন্য শিশুটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এএইচ