শনিবার প্রকাশিত এই জরিপে দেখা গেছে, রোববারের প্রথম ধাপের ভোটে লুলা ৪৩ দশমিক ১ শতাংশ এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও বলসোনারো ৩৮ শতাংশ ভোটারের সমর্থন পেতে পারেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে অগাস্তো কুরি ৩ দশমিক ২ শতাংশ, রোনালদো কাইয়াদো ৩ শতাংশ এবং রেনান সান্তোস ১ দশমিক ৫ শতাংশ সমর্থন পেতে পারেন।
ফাঁকা ও বাতিল ব্যালট বাদ দিয়ে কেবল সম্ভাব্য বৈধ ভোটের হিসাবে লুলার সমর্থন দাঁড়ায় ৪৭ দশমিক ৮ শতাংশ এবং বলসোনারোর ৪২ দশমিক ১ শতাংশ। ব্রাজিলের নির্বাচনি নিয়মানুযায়ী, প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থী যদি মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পান, তবে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপের (রানঅফ) ভোট অনুষ্ঠিত হবে।
জরিপ অনুযায়ী, সম্ভাব্য রানঅফ নির্বাচনে লুলা ৪৭ দশমিক ৩ শতাংশ এবং ফ্লাভিও বলসোনারো ৪৩ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারেন। এর আগের জরিপে রানঅফে লুলার পক্ষে ৪৭ দশমিক ৩ শতাংশ এবং বলসোনারোর পক্ষে ৪০ শতাংশ ভোটারের সমর্থনের কথা বলা হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৭ জন ভোটারের ওপর জরিপটি চালানো হয়। এতে মার্জিন অব এরর বা ভুলের সম্ভাব্য মাত্রা ধরা হয়েছে ২ দশমিক ২ শতাংশ।





