ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযান; মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য উদ্ধার

ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য
ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে ১০১৩ বোতল ভারতীয় সিরাপ, ১১ কেজি গাঁজা এবং ৬৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার, ২ অক্টোবর) রাত প্রায় ৯টা ১০ মিনিটে সামন্তা বিওপির একটি দল সীমান্ত পিলার-৫৯/১-এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে অভিযান চালায়। এ অভিযানে একটি কালাই ক্ষেত থেকে ১৮৯ বোতল ভারতীয় ‘উইন সিরেফ’ কাশি এবং ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আজ (শনিবার, ৩ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে সামন্তা বিওপির আওতাধীন কচুয়াপোতা কবরস্থানের পূর্বপাশে অভিযান চালিয়ে ৮২৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

অন্যদিকে, ২ অক্টোবর রাত ৯টা ১৫ মিনিটে নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার-৬৬/৬-এস এলাকা দিয়ে চোরাচালানের খবরে বিজিবির আরেকটি দল অভিযান চালায়। এ অভিযানে কলম মিয়ার আম বাগান থেকে ৬৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মালামালসমূহ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ