দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় হবে বিশ্বকাপ বাছাইপর্ব

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি | ছবি: সংগৃহীত
0

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সূচি চূড়ান্ত। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় যৌথভাবে হবে ১০ দলের এ টুর্নামেন্ট।

২৬ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে বাছাইপর্ব। এসএ২০ শেষ হওয়ার পর এবং আইপিএল শুরুর আগের এই সময়ে হওয়ায়, ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনাও থাকছে।

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে বাছাইপর্বে খেলবে বিশ্ব ক্রিকেট লিগ ডিভিশন-টু থেকে উঠে আসা চার দল এবং প্লে-অফ পেরিয়ে আসা আরও চার দল।

বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। বাকি তিন দল খেলবে তিন ম্যাচের সুপার সিরিজ। সেখান থেকে আরও একটি দল পাবে মূল পর্বের টিকিট।

জেআর