আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার রাত এগারোটার দিকে জেলা শহরের বাজারের বোটঘাটা এলাকায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগাতে গিয়ে স্রোতে ডুবে নিখোঁজ হয় শ্রমিক নুরুল আলম। নিখোঁজের ছেলে দেখতে পেয়ে লোকজনদের জানালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে চারদিকে খোঁজ করে।
স্থানীয় বাসিন্দার বেলাল হোসেন বলেন, ‘রাতের বেলায় সাঙ্গু নদীর বনানী সমিল এলাকায় ভাসমান মরদেহ দেখতে পায় লোকজন। বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত নৌকা নিয়ে খোজতে খোজতে স্রোতে ভেসে যাওয়া মরদেহটি পাইনছড়া খালের মুখ এলাকা থেকে উদ্ধার করেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শ্রমিকের মরদেহটি পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে। গতমঙ্গলবার নিখোঁজ হয়েছিল সাঙ্গু নদীতে।





