আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
এসময় ভারত-বাংলাদেশ সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে এবং দুই প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সফরের সূচি এখনো নির্ধারণ হয়নি জানিয়ে তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়ো করে লাভ নেই। অনেক বিষয় নিয়েই তো আলোচনা হবে। আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছেই।’
আরও পড়ুন:
এছাড়া ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আগ্রহের কথাও প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।
একই সময় মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘অন্তবর্তী সরকারের সময়ে আলোচনা ছিলো সোহরাওয়ার্দী উদ্যানে কিছু করা যায় কি না। কিন্তু পাকিস্তানিদের আত্মসমপর্ণের ম্যুরাল পরিবর্তন নিয়ে পত্রিকায় ভুলভাবে উপস্থাপিত হয়েছে।’
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ পরিবর্তন করে পানির ফোয়ারা স্থাপন নিয়ে কোনো আলোচনা হয়নি। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়ন করবে বিএনপি সরকার।




