দুই শিশু গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

ভুক্তভোগী দুই শিশু
ভুক্তভোগী দুই শিশু | ছবি: এখন টিভি
0

জরুরি সেবা ট্রিপল-নাইনে (৯৯৯) ফোন পেয়ে নির্যাতনের শিকার দুই শিশু গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুদের অভিযোগ, তাদের ওপর শারীরিক নির্যাতন করেছেন মাদ্রাসার এক শিক্ষক।

রাজধানীর গেন্ডারিয়ায় বৈশাখী হাউজিংয়ের রহীম আমিন ভিলা থেকে পালিয়ে আসে ওই দুই শিশু। গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে একতা হাউজিং থেকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

আরও পড়ুন:

ভুক্তভোগীদের অভিযোগ, গেন্ডারিয়ার দারুল উলুম এমদাদীয়া মাদ্রাসার শিক্ষক সুলতান মাহামুদের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতেন তারা। এসময় নানা অজুহাতে প্রায়ই শারীরিক নির্যাতন করা হতো তাদের ওপর।

পাশাপাশি ঘুমের ওষুধ খাইয়েও তাদের ওপর নির্যাতন করতেন বলে অভিযোগ করেন নির্যাতিত শিশু রোমা আক্তার। তবে পুলিশ বলছে, অভিযুক্তদের বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ