আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকির অভিযোগে মধ্যরাতে উত্তাল চুয়েট

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিও জানান তারা।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। রাত প্রায় সাড়ে ১১টা থেকেই চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

পরবর্তীতে মিছিলটি চুয়েটের আবাসিক এলাকার গোলচত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়। হুমকি দিয়ে এই আন্দোলন দমানো যাবে না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

চুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চান তারা। একইসঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালেরও দাবি জানান তারা।

এসএস