ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা
মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা | ছবি: এখন টিভি
0

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) আনুমানিক ৬ টার দিকে আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে তিনবন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল অতিক্রমকালে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের থাকা তিনজনই নিহত হন। নিহতরা ৩ জনই উজিরপুর এলাকার বাসিন্দা এবং একে অপরের বন্ধু। তারা তিনজনই এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো।

ঘটনার পরে সুরভী পরিবহনের বাসের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। এ ঘটনায় রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক বাস চলাচল বন্ধ থাকে। উজিরপুর থানা পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এফএস