এর আগে গোলরক্ষক গ্যাভিন বাজুনুর গাজা গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে দলের আরও কয়েকজন ম্যাচ খেলায় আপত্তি জানালে হুমকির মুখে পড়ে ম্যাচটি।
যদিও শেষ পর্যন্ত দলের সকল খেলোয়াড়ের ভোটাভুটিতে মাঠে নামার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে, প্রতিবাদের চিহ্ন হিসেবে কালো আর্মব্যান্ড পরেই মাঠে নামবেন তারা।
এছাড়া ইসরাইলের বিপক্ষে নিজ দেশেও খেলার ব্যাপারে আপত্তি আয়ারল্যান্ডের। তার বদলে সার্বিয়ায় দর্শকশূন্য ভেন্যুতে ইসরায়েলের বিপক্ষে হোম ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।
এদিকে, ম্যাচের আগে আয়ারল্যান্ড কোচ হেমির হলগ্রিমসন বলেন, ‘আমরা গণহত্যার বিরুদ্ধে এ ম্যাচ খেলতে নামছি।’ তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় উয়েফায় অভিযোগ দায়েরের কথা জানিয়েছে ইসরায়েল।





