ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো

ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো
ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো | ছবি: সিএনএন
0

শক্তিশালী নর’ইস্টার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো। নিউ ইয়র্ক-নিউ জার্সির কয়েকটি কাউন্টিতে জারি হয়েছে জরুরি অবস্থা।

ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত ৪০০ এর বেশি ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো।

স্থানীয় সময় গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত নিউ জার্সি, কানেকটিকাট, নিউ ইয়র্ক এবং পেনসিলভেনিয়ায় বিদ্যুৎবিহীন ছিল প্রায় ৯০ হাজার বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান।

আরও পড়ুন:

বিকেল থেকেই পূর্ব উপকূলে আছাড়ে পড়ছে উত্তাল ঢেউ। নিউ জার্সির ওশান সিটিতে প্লাবিত রাস্তাঘাট, বস্টনে প্রচণ্ড দমকা হাওয়ায়।

মার্কিন জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, প্রবল এই ঝড়ের প্রভাবে মিড-আটলান্টিক এবং নিউ ইংল্যান্ড অঞ্চলে উপকূলীয় বন্যা এবং ভারী বৃষ্টিপাত হতে পারে।

এসএস