গাজার ১১ ইসরাইলি সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি ভুলে প্রকাশ ইসরাইলের

উত্তর গাজায় ইসরাইলি সেনাবাহিনীর একটি গোলন্দাজ অবস্থান
উত্তর গাজায় ইসরাইলি সেনাবাহিনীর একটি গোলন্দাজ অবস্থান | ছবি: সংগৃহীত
0

গাজা উপত্যকায় নিজেদের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের উচ্চমাত্রার স্যাটেলাইট ছবি ভুলবশত নিজেদের অফিশিয়াল মানচিত্রে প্রকাশ করে ফেলেছে ইসরাইল। যুদ্ধকালীন তথ্যের ওপর কড়া নজরদারির মধ্যে এমন বিরল ভুলের পর মানচিত্রটি আবার অস্পষ্ট (ব্লার) করে দিয়েছে দেশটির সরকার। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের সরকারি মানচিত্র সেবা গভম্যাপে এই ভুলটি ঘটে। উন্মুক্ত তথ্যের ভিত্তিতে সামরিক নজরদারি চালানো একটি এক্স অ্যাকাউন্ট সোমবার প্রথম বিষয়টি শনাক্ত করে। এরপরই সরকারি ওয়েবসাইটে পুরো গাজা উপত্যকার স্যাটেলাইট ছবিগুলো পুনরায় অস্পষ্ট করে ফেলা হয়।

সাধারণত গভম্যাপের ওয়েবসাইটে পুরো গাজা উপত্যকা, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং ইসরাইলের ভেতরের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর ছবি অস্পষ্ট করে রাখা হয়। ফলে সাময়িকভাবে এসব ছবি সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়াকে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ফাঁস হওয়া ছবিগুলো ২০১৫ সালের এবং এতে উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনসহ বেশ কয়েকটি এলাকার দৃশ্য দেখা যায়। এসব ছবিতে বাফার জোনের ভেতরে ইসরাইলি সেনাবাহিনীর অন্তত ১১টি সামরিক স্থাপনা ও ঘাঁটির উপস্থিতি ধরা পড়ে। পাশাপাশি শুজাইয়া, পূর্ব জাবালিয়া ও কারনি ক্রসিং এলাকায় সেনা উপস্থিতি, সাঁজোয়া যান ও মাটির তৈরি প্রতিরক্ষা বেষ্টনীর স্পষ্ট চিত্র পাওয়া যায়।

এএম