এর আগে ক্লাবটির বিরুদ্ধে আনা ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষী সাব্যস্ত হয়েছে ম্যানসিটি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অভিযোগের সময়কাল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটি জিতেছে তিনটি প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও দুটি এফএ কাপ। শাস্তির মধ্যে এসব ট্রফি ফেরত নেয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্য শাস্তি হিসেবেও বর্তমান মৌসুম বা পরবর্তী কোনো মৌসুমে পয়েন্ট কাটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতে আর্থিক নিয়ম ভঙ্গের ঘটনায় এভারটন এবং নটিংহাম ফরেস্টের পয়েন্টে কাটা হয়।
সিটির বিরুদ্ধে প্রমাণিত হওয়া অভিযোগগুলো হলো খেলোয়াড় ও কোচদের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য গোপন করা। উয়েফার বিভিন্ন নিয়ম যার মধ্যে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে মেনে না চলার অভিযোগও রয়েছে ক্লাবটির বিরুদ্ধে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে সিটিজেনরা।





