আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহম্মেদ মানিক।
ফরিদ আহম্মেদ মানিক সমাবেশে তার বক্তব্যে বলেন, ‘এ বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না। চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে যারা যোগ দিচ্ছেন, তাদের উদ্দেশে বলতে চাই, তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এ ধরনের দাবির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যা করার প্রয়োজন, তা করা হবে।’
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিনিয়র শামছুল আরেফিন খান।





