আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার চরমাস্তুল হাইস্কুলসংলগ্ন কালীগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজারের মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সব সংযোগ বিচ্ছিন্ন করে মাটি উত্তোলন বন্ধ করে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, ‘জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’





