রাতে নেশনস লিগে বেলজিয়াম-ইতালি মহারণ

রাতে বেলজিয়াম বনাম ইতালি ম্যাচ
রাতে বেলজিয়াম বনাম ইতালি ম্যাচ | ছবি: সংগৃহীত
0

উয়েফা নেশনস লিগের দ্বিতীয় দিনে মাঠে নামছে ১৬টি দেশ। হাইভোল্টজ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায়।

দ্বিতীয় মেয়াদে ইতালির ডাগআউটের দায়ীত্ব নিয়েছেন মানচিনি। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইতালির পূনর্জাগরণের মিশন। ঘরের মাঠে খেলা হলেও প্রতিপক্ষ বেলজিয়াম দল ও কোচের প্রশংসা করলেন মানচিনি।

অন্যদিকে, নিজের দলকে নিয়ে আশাবাদি বেলজিয়াম কোচ মার্ক ভ্যান বোমেল। দুই দলই চায় জয় দিয়ে নেশনস লিগের যাত্রা শুরু করতে।

দিনের অন্য ম্যাচে মাঠে নামছে ফ্রান্স। ফরাসিদের প্রতিপক্ষ তুরস্ক। ঘরের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও ইনজুরির কারণে চার খেলোয়াড়কে দলে না পাওয়াকে বড় ক্ষতি হিসেবে দেখছেন তুর্কি কোচ ভিনসেঞ্জো মন্তেল্লা।

অন্যদিকে, প্রথমবারের মতো জাতীয় দলের দায়ীত্ব নেয়া ফরাসি কোচ জিদান প্রতিপক্ষকে শক্ত প্রতিপক্ষ মেনেই ভলো ফুটবল উপহার দেয়ার কথাই বলেছেন সংবাদ সম্মেলনে।

এসএইচ