৩ অক্টোবর শুরু এনসিএল

জাতীয় ক্রিকেট লিগ ট্রফি
জাতীয় ক্রিকেট লিগ ট্রফি | ছবি: সংগৃহীত
0

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৬তম আসর। দেশের ৮ বিভাগ অংশ নেবে ৭ রাউন্ডের সূচিতে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং রাজশাহী স্টেডিয়ামে হবে এবারের এনসিএলের ২৮ ম্যাচ।

প্রথম রাউন্ডে সিলেটের মুখোমুখি হবে ময়মনসিংহ, ঢাকার প্রতিপক্ষ রংপুর, চট্টগ্রাম খেলবে রাজশাহীর বিপক্ষে। আর খুলনার বিপক্ষে নামবে বরিশাল। প্রতি রাউন্ডের ম্যাচের পর আছে ৩ দিনের বিশ্রাম ও প্রস্তুতির সময়। ১৪ নভেম্বর থেকে শুরু হবে শেষ রাউন্ডের ম্যাচ।

জেআর