স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার
স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
1

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর কোনো বয়সসীমা দেয়া নেই, তবে অবশ্যই কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: এজিস সার্ভিসেস লিমিটেড

পদের নাম: সিনিয়র অফিসার/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। মৌখিক ও লিখিত—উভয় মাধ্যমেই ভালো খসড়া প্রণয়ন ও যোগাযোগ দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থোকতে হবে।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবে। কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস