আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আবরার ও ঈশান কিষাণ

আবরার আহমেদ ও ঈশান কিষাণ
আবরার আহমেদ ও ঈশান কিষাণ | ছবি: সংগৃহীত
0

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বসেরা টি-টোয়েন্টি বোলার হয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ।

বর্তমানে আবরারের রেটিং পয়েন্ট ৭৩৬, যা রশিদ খানের চেয়ে ১ পয়েন্ট বেশি। ভারত সিরিজে রশিদের তুলনামূলক সাধারণ পারফরম্যান্সের কারণেই কোনো ম্যাচ না খেলেও শীর্ষস্থান দখল করেন এই পাকিস্তানি লেগ স্পিনার। উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদির পর পঞ্চম পাকিস্তানি বোলার হিসেবে টি-টোয়েন্টির এক নম্বরে ওঠার কৃতিত্ব দেখালেন এই পাকিস্তানি।

বর্তমানে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারজনই লেগ স্পিনার! তালিকায় আবরার ও রশিদের পরেই রয়েছেন অ্যাডাম জাম্পা ও আদিল রশিদ। এদিকে বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে রয়েছেন নাসুম আহমেদ তার অবস্থান ১২ নম্বরে। আর ব্যাটারদের তালিকায় শীর্ষে ভারতের ঈশান কিষাণ, যেখানে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান রয়েছেন ১৭ নম্বরে।

ইএ