বিজিবি জানায়, আজ সকালে ঝিনাইগাতি উপজেলার গজনী সীমান্ত এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ লাখ ৫৮ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় কসমেটিকস এবং পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রলি জব্দ করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।





