আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু

অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা
অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

আসিয়ান কাপের আসরকে সামনে রেখে প্রথমদিনের মতো পূর্ণ দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। ইন্দোনেশিয়ার ঐতিহাসিক স্টেডিয়াম গেলোরা বুং কার্নো স্টেডিয়ামের প্রাকটিস গ্রাউন্ডে বিকেলে দেড়ঘন্টা ঘাম ঝড়ান হামজা, শমিত, জামালরা।

ওয়ার্ম আপ দিয়ে শুরু করে এদিন ফিটনেস নিয়েও কাজ করেছেন কোচ থমাস ডুলি। অনুশীলনের শেষ দিকে কৌশল নিয়ে কাজ করেন জাতীয় দলের এই কোচ।

২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালয়েশিয়া। এর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

এই আসরের উদ্বোধনী আসরে অংশগ্রহণ করতে ২০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পৌছায় বাংলাদেশ ফুটবল দল। পরে সেখানে দলের সঙ্গে গেলো সোমবার হামজা চৌধুরী এবং পরে ফারহান আলী ওয়াহিদ এবং শমিত শোম যোগ দেন।

এফএস