শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শোকসন্তপ্ত রাজপরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানান তিনি।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘হিজ হাইনেস শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে ব্যথিত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা মরহুমের আত্মাকে তার অসীম রহমতে ধন্য করুন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।’





