ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৩, মামলা ৪৭

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগ ১৮ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, মিরপুর বিভাগ ৯৭ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৩৮০০ টাকা চিপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ