রাশিয়ার সংসদ নির্বাচনে ক্রেমলিনের একচ্ছত্র নিয়ন্ত্রণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ছবি: গেটি ইমেজ
0

রাশিয়ার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আবারও আধিপত্য টিকিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের কড়া নিয়ন্ত্রণে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া নিরঙ্কুশ আধিপত্য ধরে রাখতে যাচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম সংসদ নির্বাচন। যা পুতিনের যুদ্ধ নীতির প্রতি জনগণের সমর্থনের একটি প্রতীকী পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।

নির্বাচনে মূলধারার কোনো বিরোধী দল বা প্রার্থীকে অংশ নিতে দেয়া হয়নি। একমাত্র যুদ্ধবিরোধী রাজনৈতিক দল 'ইয়াবলোকো'-কে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ব্যালট থেকে বাদ দেয়া হয়। ফলে পুতিন সমর্থিত দল এবং সরকারের অনুগত কিছু ছোট দলের জয় আগে থেকেই নিশ্চিত ছিল।

ইএ