সকালে অসুস্থ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন,অসুস্থ পুলিশ সদস্যরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন পুলিশ সদস্যরা। তাছাড়া প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। এদিকে ১০ পুলিশ সদস্য অসুস্থের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।





