এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, ফিতনা-আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যরা পাকিস্তান এক্সপ্রেসওয়ে খ্যাত ওই সড়কে একটি চেকপোস্ট বসায়; উদ্দেশ্য অপহরণ, চাঁদাবাজি এবং যানবাহন ছিনতাই। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর বহু মানুষ সন্ত্রাসীদের এ চৌকি পাড় হতে গিয়ে বিপদে পড়েন।
আরও পড়ুন:
এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপন আস্তানা থেকে ২৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় গোলাগুলিতে প্রাণ যায় সন্ত্রাসীদের।
এছাড়াও, ওই এলাকা থেকে ছয়টি ট্রাক, তিনটি বাস ও দু’টি গাড়ির পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।




