রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
কর্ণফুলী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পাথর ঘাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে কর্ণফুলী নদীতে জোয়ারের স্রোত বেশি থাকায় নিখোঁজের সন্ধান করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের।

নিখোঁজ পর্যটক সাদিজ শাহরিয়ার সানম কলেজ শিক্ষার্থী। তার পিতা মো. নাছির উদ্দিন পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার মামুদপুর এলাকায় বসবাস করেন।

কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সরোয়ার হোসেন জানান, ১২জন পর্যটক নরসিংদী থেকে কাপ্তাইয়ে এসেছেন। তারা আজ স্থানীয় সিতার পাহাড় বেড়াতে যান। বেড়ানো শেষে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ওই পর্যটক নিখোঁজ হন। পরে বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা উদ্ধার কাজ শুরু করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে আমরা ফোন দুর্ঘটনার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে ডুবুরি দল নদীতে অনুসন্ধান শুরু করে। তবে কর্ণফুলী নদীতে জোয়ারে স্রোত বেশি থাকায় নিখোঁজের সন্ধান করতে একটু সমস্যা হচ্ছে।

এএইচ