রোনালদোকে রেখেই নেশনস লিগে পর্তুগালের স্কোয়াড ঘোষণা

রোনালদোর গোল উদযাপন
রোনালদোর গোল উদযাপন | ছবি: সংগৃহীত
0

নেশনস লিগের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইউরোপের বিভিন্ন দেশ। পর্তুগালের ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। টমাস টুখেলের ইংল্যান্ড দলে ডাকা হয়েছে আলেকজান্ডার অর্নল্ড, কোল পালমার। দল ঘোষণা করেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের কোচ লুই দে লা ফুয়েন্তেও।

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে শেষ ষোলোর ম্যাচ হারার পর নিন্দুকেরা রোনালদোর শেষ দেখে ফেলেছিল। তবে ফুরিয়ে যাননি সিআর সেভেন। চার বছর পর আরও একবার পর্তুগিজ দলনেতা হয়ে খেলেছেন বিশ্বমঞ্চেও।

সেখানেও শিরোপা থেকে বেশ দূরেই থামতে হয়েছে রোনালদোর পর্তুগালকে। সবার অনুমান ছিল হয়তো এবার অন্তত শেষ হচ্ছে রোনালদো অধ্যায়। মাস খানেক আগে তিনি নিজেও দিয়েছিলেন অবসরের ইঙ্গিত।

তবে রোনালদো ভক্তদের জন্য সুখবর জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। আসন্ন নেশনস লিগের চারটি ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে ৪১ বছরের এই তারকাকে। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে রবার্তো মার্তিনেজ দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন আল নাসরের সাবেক কোচ জর্জ জেসুস। নতুন এই কোচের প্রথম অ্যাসাইনমেন্টে দলে ডাকলেন সাবেক শিষ্যকে।

আরও পড়ুন:

তবে ৪১ বছর বয়সী রোনালদোর সাম্প্রতিক যে ফর্ম তাতে কি- তিনি দলে সুযোগ পাওয়ার যোগ্য। ২০২৬ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে করেছেন মাত্র তিন গোল। দলে দেখা যায়নি তার উপস্থিতির প্রতিফলন। তাই তাকে দলে ডাকা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি রোনালদোর নামের ভারে দলে সুযোগ দিয়েছেন নতুন হেড কোচ। নাকি ক্লাব ফুটবলে রোনালদোর সঙ্গে সক্ষতার কারণে দলে রাখা হলো। এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

আগামী ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। অ্যাওয়ে ম্যাচে ২৭ তারিখের প্রতিপক্ষ নরওয়ের, অক্টোবরের ১ আর ৪ তারিখে ডেনমার্ক আর নরওয়ের বিপক্ষে আরও দুই ম্যাচ।

অন্যদিকে নেশনস লিগের জন্য ইংল্যান্ড স্কোয়াডে বিশ্বকাপে ডাক না পাওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও কোল পার্লমারকে ডেকেছে কোচ টমাস টুখেল। বিশ্বকাপ জয়ের পর মাঠে নামতে প্রস্তুত স্পেনও, ২৬ সদস্যের স্কোয়াডে যায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের দুই ডিফেন্ডার ডেন হুইসেন ও মার্ক কুকুরেয়া।

এসএস