প্রিমিয়ার লিগ টেবিলের ৬ নম্বরে থাকা চেলসি এই মৌসুমে চার ম্যাচে দুই জয় আর এক ড্রয়ের বিপরীতে হেরেছে একটিতে। তাদের নামের পাশে ৭ পয়েন্ট। প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড অবশ্য পয়েন্ট টেবিলে চেলসির ঘাড়ে নিশ্বাস নিচ্ছে।
শেষ ম্যাচে জয় পাওয়া ব্রেন্টফোর্ড চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে তাদের নামের পাশে যুক্ত করেছে ৬ পয়েন্ট। এই ম্যাচ জিতে দুই দলেরই সুযোগ আছে টেবিলের তিন নম্বরে উঠে আসার।
আরও পড়ুন:
এদিকে, জার্মান বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ফেবারিট হয়ে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। শেষ দুই ম্যাচে জয় পেলেও একটাতে ড্র করায় পয়েন্ট টেবিলের চারে অবস্থান বায়ার্নের।
অন্যদিকে, তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বার্লিন। বায়ার্নের সামনে সুযোগ থাকছে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করার।




