প্রথম কোয়ার্টারে প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ জেতা দক্ষিণ কোরিয়াকে আটকে রেখে দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন কোয়ার্টারে আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি আমিরুল-আশরাফুলরা।
দ্বিতীয় কোয়ার্টারেই তিন গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় লাল-সবুজের দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ১টি করে গোল হজম করে বাংলাদেশ। ২০১৮ সালে এশিয়ান গেমসে ৬ষ্ঠ স্থান অর্জন করে বাংলাদেশ।
পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।





