এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি নিয়ে নতুন জটিলতা

বাংলাদেশ হকি দল
বাংলাদেশ হকি দল | ছবি: সংগৃহীত
0

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।

নিরাপত্তা উদ্বেগ এবং ভারত-পাকিস্তানের বর্তমান সংবেদনশীল দ্বিপাক্ষিক পরিস্থিতির কথা উল্লেখ করে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের মোহালি ও জলন্ধরে হওয়ার কথা এই টুর্নামেন্ট।

আরও পড়ুন:

পাকিস্তানের প্রস্তাব পুরো আসর নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক। বিকল্প হিসেবে শুধু পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথাও বলেছে তারা।

তবে পাকিস্তানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে হকি ইন্ডিয়া। পাকিস্তান যদি শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশ কিংবা ওমানকে আমন্ত্রণ জানানো হতে পারে।

এবারের আসরে ভারত-পাকিস্তান ছাড়াও খেলবে মালয়েশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।

এসএস