ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো শিশুসহ ১৮ বাংলাদেশি

দেশে ফিরে আসা বাংলাদেশিরা
দেশে ফিরে আসা বাংলাদেশিরা | ছবি: এখন টিভি
0

ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা নারী-শিশুদের মধ্যে ৯ জন শিশু ও ৯ জন নারী রয়েছে। তারা দেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের খপ্পরে পড়ে ১৮ নারী-শিশু বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন।

আরও পড়ুন:

পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।

তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও এবং মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন তিনি।

রাইটস যশোর তথ‍্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ‘ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এসএস