বিবৃতিতে বলা হয়, ‘প্রথম হামলায় ইয়ানবুর আরামকো স্থাপনায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানা হয়। এতে বড় আগুন ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। দ্বিতীয় হামলায় খামিস মুশাইত বিমানঘাঁটিতেও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।’
সৌদি আরব এখন পর্যন্ত এসব দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। সম্প্রতি লোহিত সাগর উপকূল ও বাব-এল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ বাড়ার পর দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়েছে।





