কারাবাও কাপে জয় দিয়ে শুরু আর্সেনাল-লিভারপুলের

জয়ের পর উচ্ছ্বসিত দুই দলের ফুটবলারা
জয়ের পর উচ্ছ্বসিত দুই দলের ফুটবলারা | ছবি: এখন টিভি
0

ইংলিশ ঘরোয়া ফুটবলের আসর কারাবাও কাপে জয়ের দেখা পেয়েছে দুই ফেভারিট আর্সেনাল এবং লিভারপুল। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।

ঘরের মাঠের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ডান পায়ের ফিনিশিংয়ে লিড অলরেডদের।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ডাচ উইঙ্গার কোডি গাকপো দলের ব্যবধান বাড়ান। ৬৯ মিনিটে কনর গ্যালাগার স্পার্সদের হয়ে এক গোল শোধ করলেও শেষ মুহূর্তে দমিনিক সবোস্লাই গোল করলে ৩-১ গোলের জয় পায় লিভারপুল।

অন্যদিকে ইপ্সউইচের বিপক্ষে ৫৮ মিনিটের মাঝেই ৪-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাক্স ডোম্যানের জোড়া গোলের পাশাপাশি ননি মাদুয়েকে এবং মিকেল মেরিনোর গোলে দাপট ছিলো গানারদের। যদিও মেহমাতি এবং আকপম গোল করলে শেষ পর্যন্ত ৪-২ গোলে শেষ হয় ম্যাচ।

জেআর