গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে ‘জলবায়ু ন্যায়বিচারের লক্ষ্যে জলবায়ু কূটনীতি’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ ও কপ৩১ সামনে রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চারটি বিষয়ে জোর দেবে। প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ও জলবায়ু তহবিলকে এগিয়ে নেয়া; ঋণের বোঝা না বাড়িয়ে পূর্বানুমেয়, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন।
এসময় বক্তারা বলেন, ‘প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নকে বাস্তব ও সহজলভ্য করতে হবে এবং তা যেন ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।’
একইসঙ্গে শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা, সাশ্রয়ী পরিচ্ছন্ন প্রযুক্তির প্রবেশাধিকার এবং নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব বিবেচনায় নিয়ে প্রকৃত ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় এ সভায়।
আরও পড়ুন:
ওয়াটারকিপার্স বাংলাদেশ, অ্যাকশন ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট (এপিই), ব্রাইটার্স ও সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি)-এর যৌথ আয়োজনে এই সংলাপের আয়োজন করা হয়।
এর সহ-আয়োজনে ছিলো এবং সচেতন ফাউন্ডেশন, ওএবি ফাউন্ডেশন, তরঙ্গ ফাউন্ডেশন, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইয়েডো) ও ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান)।




