নিহত আলেয়া বেগম খুলনা জেলার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম সাহেবের মেয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় চলাচলের সময় ঢাকা মেট্রো-ট ১৫-৩৭৫১ নম্বরের একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন আলেয়া বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ সময় পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং গাড়ির হেলপার মো.মনির হোসেনকে (৪০) আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটির চালক মো. উদয় (৩৫) দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আটক মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পশ্চিম মেড্ডা পীরবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





