আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে তিনি ছবি দুটি ছিঁড়ে ফেলেন। পরে সংগ্রহশালায় জিন্নাহর ছবি দুটি নিচে পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন:
ছবি ছেঁড়ার পর সাংবাদিকদের আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
তিনি আরও বলেন, ‘এই ডাকসুতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম, নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেবো না।’
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও প্রতিবাদ জানিয়েছে এবং ছবি সরিয়ে নেয়ার দাবি করেছে।




