‘এর একটা সীমা থাকা উচিত’: জোটাকে নিয়ে উপহাসের প্রতিবাদে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

মৃত বন্ধু দিওগো জোটাকে নিয়ে উপহাস করায় সৌদি প্রো লিগের দর্শকদের আচরণে বেজায় চটেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-হিলাল ও আল-তাআউনের ম্যাচে রুবেন নেভেসকে লক্ষ্য করে কটূক্তি করা দর্শকদের আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা।

ম্যাচ চলাকালে আল-তাআউনের কিছু সমর্থক বারবার প্রয়াত জোটার নাম ধরে নেভেসকে উত্ত্যক্ত করতে থাকেন। আবেগাক্রান্ত নেভেস আকাশের দিকে আঙুল তুলে বোঝান ঈশ্বর সব দেখছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ জানান রোনালদো।

লিগ কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন আচরণ আর ফুটবল নয়, এর একটা সীমা থাকা উচিত। যারা এমন করে, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়। গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। জোটার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেভেস। বন্ধুর প্রতি এমন আচরণের প্রতিবাদে এবার সরব হলেন রোনালদোও।

ইএ