ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি। শুরু থেকেই উত্তেজনা, ফাউল আর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৩ মিনিটে ফিল ফোডেনকে লাথি মারায় লাল কার্ড দেখেন সিটি মিডফিল্ডার। ১০ জনের দল হয়ে গেলেও ম্যাচ থেকে হারিয়ে যায়নি সিটি।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে কবি মেইনুর শট পোস্টে লাগার পর, লক্ষ্যে প্রথম শটেই গোল পায় সিটি। দুরূহ কোণ থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন আর্লিং হলান্ড। শেষ মুহূর্তে এমবুমোর শট ঠেকিয়ে সিটির জয় নিশ্চিত করেন জিয়ানলুইজি ডোন্নারুম্মা। লিগে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। চার ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট মাত্র চার।
বুন্দেসলিগায় নবাগত এসভি এভাসবার্ককে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। লেনার্ট কার্লের গোলে এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরে এভাসবার্ক। তবে ৭২ মিনিটে দারুণ নৈপুণ্যে জয়সূচক গোল করেন হ্যারি কেইন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার চতুর্থ গোল। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বায়ার্ন।
আর সিরি আ তে সাসুলোর অতিরিক্ত সময়ের গোলে মন ভাঙ্গে য়্যুভেন্তাসের। ম্যাচের ৬৫ মিনিটে এসপোসিতোর গোলে এগিয়ে যায় সাসুলো। ৮২ মিনিটে সমতা আনেন জেগরোভা। ৮৯ মিনিটে বাউয়ির গোলে আবারও এগিয়ে যায় সাসুলো। অতিরিক্ত সময়ের ১ম মিনিটে আবার ও সমতা ফেরান জেগরোভা। কিন্তু খেলা শেষ হবার কয়েক সেকেন্ড আগে কফিনে শেষ পেরেক ঠুকেন আডজিক।





