সংস্কার শেষে স্থাপনাটি পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বিশ্বব্যাংকের প্রতিনিধিদের পুরো স্থাপনাটি ঘুরে দেখান।
পরে পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসক বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে করা এ প্রকল্পে শুধু ভবন সংস্কার নয়, এর ঐতিহাসিক বৈশিষ্ট্য ধরে রেখে তৈরি করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধাও।’
পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতেই লালকুঠির এ সংস্কার গুরুত্বপূর্ণ ছিলো বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।





