ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মাশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।





