ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন নিহত, আহত অর্ধশতাধিক

ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ গেছে কমপক্ষে নয়জনের। আহত অর্ধশতাধিক। গতকাল (শনিবার, ১৩ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভ, ঝাপোরিঝিয়া, ওডেসা বন্দরসহ বিভিন্ন অঞ্চলে হয় এসব হামলা।

একইদিন রাশিয়ার সামারা ও পার্ম অঞ্চলে দু'টি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে, সংঘাত বন্ধে আগামী মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে নতুন করে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কর্মকর্তা। অক্টোবরে আলোচনা হতে পারে বলা হলেও নির্দিষ্ট দিনক্ষণ বা সম্ভাব্য স্থান এখনও অজানা।

একদিন আগেই অদূর ভবিষ্যতে ত্রিপক্ষীয় আলোচনায় আগ্রহ জানায় রাশিয়াও। সাড়ে চার বছরের যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য সম্প্রতি মস্কো ও কিয়েভে সফর করেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ।

ইএ