সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় হতাহত অনেকে

বাস খাদে পড়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন
বাস খাদে পড়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন | ছবি: সংগৃহীত
0

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলের আল্পাইনে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। তবে নির্দিষ্ট করে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলে নি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, কোচটি সোমবার নেদারল্যান্ডস থেকে রওনা হয়েছিল। পরে অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে সফরে যাওয়ার সময় গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) বিকেলে গ্রাউবুন্ডেন অঞ্চলের সুশ এবং জেরনেজের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই সময় বাসটিতে প্রায় ৪৮ ডাচ যাত্রী ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীদের একটি দল।

ইএ