প্রায় চার ঘণ্টা পর স্থানীয় জেলে ও বাসিন্দারা তাদের উদ্ধার করেন। একজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো— শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান ও কেফায়েত উল্লাহর ছেলে আরজিন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, অতিরিক্ত পানি পান করায় মোহাম্মদ নিশানের মৃত্যু হয়েছে।





