হিলি কাস্টমসে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য ধ্বংস

হিলি কাস্টমসে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
হিলি কাস্টমসে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস | ছবি: এখন টিভি
0

হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ,অখালাসকৃত, বাজেয়াপ্ত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার গোহারা শ্মশান সংলগ্ন পূর্ব নির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পূর্ণ করে কর্তৃপক্ষ।

এসময় খাদ্যদ্রব্য,কসমেটিক ও তামাকজাতসহ বিভিন্ন দেড় টন পণ্য ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সার্কেল সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ।

এছাড়া জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসএস