কীভাবে কাজ করবে এই সুবিধা?
১. কল লিংক তৈরি: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাপের ‘কলস’ (Calls) ট্যাবে গিয়ে একটি বিশেষ কল লিংক (Call Link) তৈরি করবেন।
২. শেয়ারিং: মেসেজ, ই-মেইল বা অন্য যেকোনো উপায়ে লিংকটি প্রাপকের কাছে পাঠানো যাবে।
৩. ব্রাউজারের মাধ্যমে যুক্ত হওয়া: প্রাপক সেই লিংকে ক্লিক করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের (WhatsApp Web) স্ক্রিন ওপেন হবে এবং কোনো অ্যাকাউন্ট খোলা বা সাইন-ইন করা ছাড়াই সরাসরি ভিডিও বা অডিও কলে যুক্ত হওয়ার অনুরোধ পাঠাতে পারবেন।
আরও পড়ুন:
নিরাপত্তা ও নিয়ন্ত্রণ থাকবে আয়োজকের হাতে
অ্যাাকাউন্ট ছাড়া প্রবেশের সুযোগ থাকায় ক্যালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ।
- হোস্টের অনুমতি বাধ্যতামূলক: কেবল লিংক থাকলেই কেউ সরাসরি কলে ঢুকতে পারবে না। কলে যুক্ত হওয়ার জন্য হোস্টের (যে কল তৈরি করেছে) কাছে নোটিফিকেশন যাবে এবং হোস্ট ম্যানুয়ালি অনুমোদন (Approve) করলেই অতিথি কলে প্রবেশ করতে পারবেন।
- এন্ড-টু-এন্ড এনক্রিপশন: গেস্ট মেম্বারদের কলেও হোয়াটসঅ্যাপের নিজস্ব এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা বহাল থাকবে, ফলে তৃতীয় কোনো পক্ষ কল শুনতে পাবে না।
- অংশগ্রহণকারী অপসারণের ক্ষমতা: কল চলাকালে হোস্ট যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত কোনো গেস্টকে কল থেকে বের করে দিতে পারবেন বা কলটি সবার জন্য শেষ করতে পারবেন।
জুম ও গুগল মিটের মতো প্ল্যাটফর্মগুলোর সাথে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও মজবুত করতেই হোয়াটসঅ্যাপ এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক (Beta) পর্যায়ে ডেভেলপমেন্টের অধীনে রয়েছে এবং শিগগিরই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:




