
অ্যান্ড্রয়েডের যে গোপন সেটিংসে দেখা যাবে মুছে ফেলা মেসেজ
মোবাইলে কোনো মেসেজের নোটিফিকেশন আসলেও চ্যাট খুলে দেখার আগেই যদি প্রেরক সেটি 'ডিলিট ফর এভরিওয়ান' (Delete for Everyone) করে দেন, তবে বিষয়টি বেশ অসন্তোষজনক হয়ে দাঁড়ায় (How to Read Deleted Messages on Android)। বেশিরভাগ জনপ্রিয় মেসেজিং অ্যাপে মুছে দেওয়া টেক্সট সরাসরি দেখার সুযোগ না থাকলেও অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের (Android Operating System) ভেতরেই লুকিয়ে রয়েছে বিশেষ এক বিল্ট-ইন ফিচার (Built-in Feature)।

হোয়াটসঅ্যাপ না থাকলেও যুক্ত হওয়া যাবে অডিও-ভিডিও কলে
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নিয়ে আসছে এক বড় পরিবর্তন। এখন থেকে যাদের হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই বা ফোনে অ্যাপটি ইনস্টল করা নেই, তারাও খুব সহজে অডিও ও ভিডিও কলে অংশ নিতে পারবেন। মেটা তাদের প্ল্যাটফর্মে ‘গেস্ট কলিং’ (Guest Calling) নামের একটি নতুন ফিচার যুক্ত করার কাজ করছে, যার মাধ্যমে কেবল একটি ব্রাউজার লিংকের মাধ্যমে যেকোনো ব্যক্তি কলে যুক্ত হতে পারবেন।

এক্সবক্স অ্যান্ড্রয়েড অ্যাপে গেম ডাউনলোডের সুবিধা
এক্সবক্স অ্যান্ড্রয়েড অ্যাপে এখন থেকে গেম কেনা যাবে। এক্সবক্সের গেমাররা এখন থেকে গেম কিনে বা ডাউনলোড করে খেলতে পারবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক ঘোষণায় এ কথা জানান এক্সবক্সের প্রেসিডেন্ট সারাহ বন্ড। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।