তুষারধসে রাশিয়ায় ১১ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৬

রাশিয়ায় তুষারধস
রাশিয়ায় তুষারধস | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার কাবার্ডিনো-বালকারিয়া পার্বত্য অঞ্চলে নিরাপত্তা সংস্থার কর্মীদের প্রশিক্ষণের সময় তুষারধসে ১১ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ ছয়জন।

গেল রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেজেঙ্গি গিরিখাতের একটি অস্থায়ী শিবিরে তুষারধস হয়।

বরফাবৃত এই ভূখণ্ডে প্রশিক্ষণ নিচ্ছিলেন রুশ নিরাপত্তা বাহিনীর কর্মীরা। বেসামরিক প্রশিক্ষকরা এই মহড়া পরিচালনা করছিলেন।

আরও পড়ুন:

বরফাবৃত ভূখণ্ডে চলাচলের কৌশল ও দড়ি বেয়ে পর্বত আরোহণের বিষয়ে অনুশীলনের জন্য কয়েক দিনের জন্য এই অঞ্চলে অস্থায়ী তাঁবু স্থাপন করেছিলেন তারা।

নিবন্ধিত দলে ৩৩ জন সদস্য ছিলেন। এ ঘটনায় আহত আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে দুর্গম বরফাবৃত এলাকা ও ভূমিধসের শঙ্কায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।

এসএস